• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

নিউইয়র্কে শয়তানের বাচ্চা!

New Rose Cafe, Saidpur

voot1_39162সিসি ডেস্ক: চিরাচরিত নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় হাঁটতে থাকা পথচারীরা হঠাৎ একটি শিশুর কান্না শুনে অনেকেই এগিয়ে গিয়েছিলেন কৌতুহলে। কিন্তু তাদের প্রত্যেককেই ফিরতে হয়েছে বিস্ময় আর চমক নিয়ে। সেদিন একটি ট্রলিতে করে এভাবেই নিউইয়র্কবাসীদের চমকে দিতে পথে নেমেছিল রূপকথার ব্রিটিশ রূপকথার থিঙ্কমডো বা শয়তানের শিশু।

ভয়ঙ্কর চেহারার এই শয়তান শিশু হঠাৎ করে শুধু চমকে দিয়েই ক্ষান্ত হয় না। তারস্বরে কাঁদতে কাঁদতে সবার সামনেই গায়ের ওপর উগরে দেয় বমি। যা দেখে অনেকেরই পেট গুলিয়ে উঠবার কথা। শুধু তাই নয়, তার ট্রলিটি কারো নির্দেশ ছাড়াই যেন রাস্তার জিনিসপত্র উল্টে ফেলে একা একা এসে থামে পথচারীর সামনে। তারপর সদ্যজাত শিশুর কান্না আর তার মুখের ওপর থাকা থাকা কাপড়টি সড়ালেই বিপদ।

আসলে মূল বিষয়টি হলো হলিউডের মুক্তি প্রতিক্ষিত হরর ছবি ‘ডেভিলস ডিউ’ এর প্রচারণার কৌশল হিসেবেই এই শয়তান শিশুকে পথে নামানো হয়েছিল। রিমোট কন্ট্রোলের সাহায্যে চালিত ভয়ঙ্কর চেহারর এই শয়তান শিশু আসলে সাধারণ পুতুল। এর রয়েছে মাথা ও চোখের পাতা নড়ানোর এবং বমি করার ক্ষমতা। আর বমি বলতে যা দেখা যায় সেটি আসলে সাদা রঙ।

মজার এই পুতুলটি তৈরি ও তাকে রাস্তায় নামানোর পরিকল্পনা করেছেন মিখায়েল ক্রিভিকা। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা একটি মজার সামাজিক গবেষণার জন্য তৈরি। যা দ্বারা দেখতে চেষ্টা করেছি একটা পরিত্যক্ত স্ট্রোলার  দেখে কতজন কৌতুহলি হয়ে এগিয়ে যায় এবং থিঙ্কমডোকে দেখে ভয় পায়।’(বামেইল)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ