
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে শহীদ জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয়তাবাদী কৃষকদল জেলা শাখা রোববার দুপুরে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অয়োজন করে। জেলা কৃষকদলের সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দীন আহমেদ মন্ডল’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব রেজিনা ইসলাম, সহ-সভাপতি ও জেলা কৃষকদলের সদস্য সচিব আলহাজ্ব মাহবুব আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামন উজ্জল। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য শামসুল আলম চৌধুরী বাবলু, আবু বক্কর সিদ্দিক, পৌর কৃষকদলের আহবায়ক আলী আকবর প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওঃ ফজলুল করিম।