• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

সিলেটের আকাশে চালক বিহীন বিমান

New Rose Cafe, Saidpur

dron newsঢাকা: আজ মঙ্গলবার হজরত শাহ জালাল (র.) বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে চালক বিহীন বিমানের (ড্রোন) সফল পরীক্ষার পর আনন্দ ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পাসে। চালক বিহীন বিমানের সফল পরীক্ষা চালালেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।

আধুনিক ড্রোনের মতোই বাংলাদেশি এ চালক বিহীন বিমান যেকোনো সময়, যেকোনো স্থানে দ্রুততার সঙ্গে অভিযান চালাতে পারবে বলে দাবি এর উদ্ভাবকদের।ঘড়িতে সময় তখন বেলা ঠিক সাড়ে ১২টা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে রচিত হয় ইতিহাস। দলনেতা সৈয়দ রেজুয়ানুল হক নাবিল নিজেই বিশ্ববিদ্যালয়ের আকাশে উড়ান ড্রোনটি।শিক্ষার্থীরা তখন হাততালি দিয়ে উৎসাহ দেন। প্রায় ১০ মিনিট আকাশে উড়ে সফলভাবে মাটিতে অবতরণ করে। তারপর আনন্দে আত্মহারা হয়ে পড়ে সবাই।আবিষ্কারক রেজুয়ানুল হক নাবিল বলেন, ‘২০১৩ সালের এপ্রিলের দিকে হঠাৎ করেই জাফর ইকবাল স্যার আমাকে ডেকে নিয়ে বলেন, চলো নাবিল আমরা একটা ড্রোন উড়াই। ওখান থেকেই আসলে শুরু। প্রতিদিন আমরা অনেক কষ্টে এয়ারক্রাফট বানাতাম। মাঠে এসে উড়ানোর পর এটা ফিরে যেতো ভাঙ্গা হিসেবে। তিন-চার টুকরো হয়ে ফিরে যেতো। অনেক ভালো লাগছে। অনেক আবেগপ্রবণ, এটা ভাষায় প্রকাশ করার মতো না।’নাবিলের ছোটবেলা থেকেই ইচ্ছা, আকাশে কিছু একটা উড়াবার। গত বছরের এপ্রিলে ড. জাফর ইকবাল নাবিলকে একটি ড্রোন বানানোর কথা বলেন। সে থেকে শুরু হয় পরিকল্পনা। তার সঙ্গে যোগ দেন একই বিভাগের রাহাত ও রবি।এ বিষয়ে ড. জাফর ইকবাল বলেন, ‘অনেক চেষ্টা করতে হয়েছে। অনেকবার অকৃতকার্য হয়েছে। শেষ পর্যন্ত তারা একটা ডিজাইন করতে পেরেছে, যেটি নাকি আকাশে উড়ে। মূলত সেনাবাহিনীর জন্যই ড্রোনটি বানাচ্ছে শাবির শিক্ষার্থীরা। তবে অন্য কাজেও এটি ব্যবহার করা যাবে। খুবই কম শব্দে চলা ড্রোনটি যেকোনো জায়গায় গিয়ে স্বয়ংক্রিয়ভাবে ছবি তুলে বা হামলা করে চলে আসতে পারবে।’উৎস: ঢাকাটাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ