তারাগঞ্জের তারা মিয়ার
মন ভাল নেই অদ্য
সারাটা দিন পড়েন তিনি
গোটা বিশেক পদ্য।
মন খারাপের কারণ আছে বটে
গতকালকে গোল খেয়েছেন
প্যানাল্টিক এক শটে।
তখন থেকে মন খারাপ তাই
খাননি কোনো খাদ্য
বিকেল হলে যাবেন তিনি
শুনতে ঢোলের বাদ্য।
তারগঞ্জের তারা মিয়ার
মেজাজ হলে ক্ষিপ্ত
ঢোলের বাদ্য শুনেন কেবল
হয় না তবু তৃপ্ত।