বিনোদন ডেস্ক: বলিউডের অভিনেত্রী পারিণীতি চোপড়ার প্রেমিক চাই, তবে তা সুগন্ধিওয়ালা হতে হবে। মিড ডে’র এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে।
পারিণীতি বলেন, ‘বয়ফ্রেন্ড হিসেবে আমি এমন একজনকে চাই, যার সঙ্গে আমি সূর্যের নিচে সব কথাবার্তা বলতে পারি। এছাড়া যে আমাকে হাসাতে পারবে তার অগ্রাধিকার থাকবে। আর অবশ্যই তার গন্ধ ভালো হতে হবে। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ শর্ত। আমি দুর্গন্ধযুক্ত পুরুষের পাশে দাঁড়াতে পারি না।’
অভিনয়ের ক্ষেত্রে যদি আমার কোনো গন্ধযুক্ত অভিনেতার সঙ্গে অভিনয় করতে হয়, তাহলে আমার পরিচালকের হস্তক্ষেপের অনুরোধ থাকবে। আর অভিনেতার প্রতি আমার অনুরোধ থাকবে তিনবার গোসল করে ডিওডরেন্ট মেখে তারপর আমার কাছে আসার।’
সম্প্রতি দুর্গন্ধযুক্ত দেহের পুরুষদের সঙ্গে অভিনয় করবেন না বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। এমনকি তিনি এধরনের পুরুষদের পাশেও দাঁড়ান না বলে জানিয়েছেন।
২০১১ সালে অভিনয় শুরু করেন পারিণীতি। এ বছর পরিণীতি ‘হাসি তো ফাঁসি’ ছাড়াও আরো দুটি সিনেমায় অভিনয় করছেন। এগুলো হল দাওয়াত-ই-ইশক ও কিল দিল। ২৫ বছর বয়সি পরিণীতি জানিয়েছেন, এখনো কোনো দুর্গন্ধযুক্ত অভিনেতার সঙ্গে অভিনয় করতে হয়নি তাকে।
তিনি আরো বলেন, ‘তবে স্বস্তির বিষয় হচ্ছে, এধরনের কোনো সহ-অভিনেতার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা আমার এখনো হয়নি। তাদের সবাই ভালো গন্ধযুক্ত ছিল।’