চিরিরবন্দর প্রতিনিধি: আজ বৃহস্পতিবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর থেকে ডিবি পুলিশ ২জন বিএনপি’র কর্মীকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে চিরিরবন্দর উপজেলায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা ভোটকেন্দ্র ও আওয়ামীলীগ কর্মীর বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ করার সৃষ্ট মামলায় উপজেলার রাণীরবন্দর নশরতপুর কাজী পাড়ার ইনসান আলী (৪৭) ও বালাপাড়ার লিটন (২৪) কে গ্রেফতার করে।