সিসি নিউজ: ২০১৩ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণবৃত্তি প্রদানের তালিকা গত ২৭ জানুয়ারী প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এবারে ঢাকা বোর্ডের ব্যবসায় শিক্ষা বিভাগের ওই তালিকায় শীর্ষ স্থান দখল করেছে নীলফামারীর ছেলে মাহমুদুর রহমান কায়েস। সে আদমজী ক্যান্ট. পাবলিক স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ঢাকা সেনানিবাসে কর্মরত নীলফামারী পৌর এলাকার মধ্য হাড়োয়া গ্রামের মজনু শাহ’র পুত্র কায়েস। মা মাহফুজা আকতার একজন গৃহিনী। নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক প্রয়াত আলহাজ্ব গোলাম মোস্তফা’র নাতি মাহমুদুর রহমান কায়েস সিসি নিউজকে জানান, তার এ ফলাফলে জন্য স্কুল শিক্ষক ও পরিবারের অবদান সবচেয়ে বেশি। রবিবার স্কুল কর্তৃপক্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তাকে সংবর্ধণা প্রদান করে। কায়েসের উচ্চ শিক্ষার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার বাবা-মা।