কক্সবাজার : কক্সবাজারের উখিয়া উপজেলার রেজুনদীর মোহনাস্থ সোনাইছড়ি এলাকা থেকে সাগর পথে মালয়েশিয়ায় যাত্রাকালে ৫৫ যাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ সময় ২ জন দালালকে আটক করা হয়েছে।
রোববার রাত ১০ টার দিকে এ অভিযান চালানো হয়। আটক দালালরা হলো, ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে রুস্তম আলী (৪৫) এবং রুস্তমের ছেলে মোহাম্মদ কায়সার (১৮)।
এরা ২ জন চিহ্নিত মানবপাচারকারি দালাল এবং তাদের নামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ কাজি মো. রাশেদুল আলম।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে মালয়েশিয়া যাত্রাকালে ৫৫ জন যাত্রী উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ২ দালালকে। এদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। যাত্রীরা কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানান তিনি।