• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

আমিশার প্রযোজনা দেশী ম্যাজিক

Amisha-Patelবিনোদন ডেস্ক: কিছুদিন আগেই নিজের নতুন ছবির শুটিং করতে গিয়ে পায়ে মারাত্মকভাবে আঘাত পান আমিশা পাটেল। তৎক্ষণাৎ চিকিৎসা নেয়ার পর সুস্থ হন তিনি। সুস্থ হয়ে বর্তমানে আবারও শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন কাহো না পেয়ার হে ছবির মাধ্যমে বলিউডে পা রাখা এই অভিনেত্রী।

এখন তিনি দেশী ম্যাজিক নামের একটি ছবির শুটিং করছেন। এটি প্রযোজনা করছেন আমিশা নিজেই। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে কাজ করছেন তিনি। এখানে শান্তশিষ্ট আমিশাকে যেমন দেখা যাবে তেমনি রাফ অ্যান্ড টাফ লুকেও পর্দা মাতাবেন তিনি। মেহুল আথা পরিচালিত এই ছবিতে আমিশা কাজ করছেন লিলেত দুবে ও জায়েদ খানের বিপরীতে।

তবে নতুন খবর হলো এখানে জায়েদের সঙ্গে একটি দীর্ঘ চুমোর দৃশ্যে আমিশাকে দেখতে পাবেন সবাই। এরই মধ্যে এই দৃশ্যটির শুটিং সম্পন্ন হয়েছে। প্রায় ২০ সেকেন্ডের এই চুমোর দৃশ্য ছাড়াও ঘনিষ্ঠভাবেও তারা ক্যামেরাবন্দি হচ্ছেন ছবিতে। বেশকিছু দৃশ্যে বিকিনি পরেও কাজ করবেন তিনি। এখানে সুপারহিট আমিশাকেই দর্শকরা আবিষ্কার করতে পারবেন। ছবিটি নিয়ে দারুণভাবে আশাবাদী তিনি। এদিকে এই ছবির শুটিংয়ের পর পরই ভাইয়াজি সুপারহিট ছবির শুটিংয়ে অংশ নিবেন এই অভিনেত্রী।

এখানে তিনি অভিনয় করবেন সানি দিওলের বিপরীতে। দেশী ম্যাজিক ছবিটি নিয়ে আমিশা পাটেল জানান, এটি যেহেতু আমার প্রোডাকশনের প্রথম ছবি তাই আয়োজনটা বেশ বড়। এখানে দ্বৈত চরিত্রে কাজ করছি। ছবির কাহিনী অনেক চমৎকার। গানগুলোও ভিন্নধর্মী আয়োজনে কোরিওগ্রাফি করা হচ্ছে। এখানে অনেকদিন পর সুপারহিট আমিশাকেই দর্শকরা দেখতে পাবেন। সব মিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী। দর্শকদের ভাল লাগবে নিশ্চয়ই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ