• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

খানসামায় প্যারা শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

Khansama news (training) 04.02.14খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামার বিদ্যালয়গুলোতে শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়ন করতে সম্প্রতি উপজেলার ১৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্যারা শিক্ষকদের নিয়ে একটি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় বাংলাদেশ রুরাল ইমপ্র“ভমেন্ট ফাউন্ডেশন (ব্রীফ) পরিচালিত উপজেলা মডেল অব স্কুল উন্নয়ন প্রকল্প’র আওতায় উপজেলার গোয়ালডিহি গ্রামস্থ ব্রীফ ডেভলপমেন্ট ট্রাস্টে ছয় ব্যাচে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার ১৪২টি প্রাথমিক বিদ্যালয়ের সহায়ক (প্যারা) শিক্ষকদের দিয়ে বিদ্যালয় উন্নয়নে শিখন-শিক্ষণ পদ্ধতি, সহ-পাঠ্যক্রমিক কাজ ও অন্যান্য উপাদানের উপর মৌলিক প্রশিক্ষণে প্রাথমিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা, যোগ্যতা ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন ও স্কোরিং কাঠামো সম্পর্কে আলোচনা করা হয়। এ ছাড়াও বিদ্যালয় পাঠাগার ব্যবস্থাপনা, আপদকালীন পরিকল্পনা ও শিশু সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণে তুলে ধরা হয়।
প্রশিক্ষণ চলাকালীন সময়ে উপজেলা শিক্ষা অফিসার নুরুল আমিন, সহকারী শিক্ষা অফিসার আজমল হোসেন, রুহুল আমিন ও আব্দুস ছামাদ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিক্ষা সমন্বয়কারী তাপস কুমার বিষ্ণু, ব্রীফ’র নির্বাহী পরিচালক শাহ্ আহসান হাবিব প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাঁরা প্রশিক্ষণার্থীদের  প্রশিক্ষণে আলোচিত ও শিক্ষণীয় বিষয়সমূহ বিদ্যালয়ে শিশুদের কাজে ব্যবহার করা এবং প্রতিটি শিশুর প্রতিদিনের কাজের খাতা সংশোধনী নোট দেয়া সহ মূল্যায়ন করার বিষয় আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ