নিউজ ডেস্ক: গণধর্ষণের শিকার এতদিন কেবল নারীরাই হয়ে এসেছেন। আর ধর্ষকের ভূমিকায় থেকেছে পুরুষ। এবার ঘটলো ঠিক উল্টো ঘটনা। গণধর্ষণে মারা গেল এক পুরুষ।
নাইজেরিয়ার ব্যবসায়ী ইউরোকো ওনোজার তাঁর পাঁচ বউয়ের দ্বারা ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁর মোট ছয় স্ত্রী ছিল।
জানা যায়, সারা রাত বাইরে পার্টি করে ঘরে ফেরেন ওনোজা। ছয় বউ তখন তাঁর সঙ্গ পেতে অপেক্ষা করছিল। ভোররাতে বাসায় ফিরে সে তাঁর সবচেয়ে ছোট বউয়ের ঘরে যায়। এতে বাকি ৫ বউ ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা লাঠি ও ছুরি নিয়ে বেডরুমে ঢোকে এবং তাদের সঙ্গে মিলনের জন্য জোর করতে থাকে। বাধ্য হয়ে ওনোজাকে একে একে চার বউয়ের সঙ্গে শারীরিক মিলনে যেতে হয়। পঞ্চম বউয়ের সঙ্গে মিলনের সময় সে স্ট্রোক করে মারা যায়।
এ ঘটনার পর পরই তার পাঁচ বউ পালানোর চেষ্টা করে। তবে পুলিশ দুই জনকে আটক করতে সক্ষম হয়। তাদের পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা হয়েছে।