• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

বদরগঞ্জে সেচ মেশিন ভাঙচুর

New Rose Cafe, Saidpur

Rangpur-1বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে জমির বিরোধের জের ধরে মোহাম্মদ আলী (৫০) নামে এক অসহায় কৃষকের চাষাবাদে বাঁধা দিয়ে সেচযন্ত্র ভাঙচুর করেছে এক প্রভাবশালী। প্রভাবশালী হাবিবর রহমান ওরফে হবি মেম্বার ও তার সন্ত্রাসীরা ওই কৃষকের ৫৫শতক জমিতে সেচ কাজে বাঁধাসহ তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় কৃষক মোহাম্মদ আলী শুক্রবার বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘিরনই মালতোলা গ্রামে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মালতোলা ঘিরনই গ্রামের কৃষক মোহাম্মদ আলী তার ভোগ দখলীয় জমি নিয়ে একই এলাকার মামাতো ভাই প্রভাবশালী হাবিবর রহমান ও তার ভাইদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ঘটনার দিন গত শক্রবার কৃষক মোহাম্মদ আলী তার ওই জমিতে ইরি বোরো রোপনের জন্য সেচ পাম্প (স্যালো মেশিন) দিয়ে জমিতে পানি সরবরাহ করতে থাকে। এদিকে জমির বিরোধের জের ধরে প্রভাবশালী হাবিবর রহমান ও তার সন্ত্রাসীরা ওই জমির সেচ কাজে বাঁধা দেন। এসময় মোহাম্মদ আলীর তাদেরকে বাঁধা দিলে প্রভাবশালী হাবিবরের সাথে তার কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে হাবিবর ও তার সন্ত্রাসীরা মোহাম্মদ আলীর সেচ মেশিনটি (স্যালো মেশিন) ভাঙচুরসহ অকেজো করে এবং ওই জমিতে থাকা ড্রেন কেটে ফেলে পানি সরবরাহ বন্ধ করে দেন। এসময় তারা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে ওই কৃষককে ধাওয়া করে। এসময় কৃষক মোহাম্মদ আলী জীবন বাঁচাতে ওই জমি থেকে পালিয়ে আসে। পরে এলাকাবাসীর সহযোগীতায় ঘটনাস্থল থেকে সেচ পাম্পটি উদ্ধার করে। পরে গ্রামবাসী তাদের ধাওয়া করে। হাবিবর ও তার সন্ত্রাসীরা অবস্থার বেগতিক দেখে সটকে পড়ে। এ ঘটনায় কৃষক মোহাম্মদ আলী বদরগঞ্জ থানায় হাবিবরসহ ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।
উল্লেখ্য মোহাম্মদ আলীর দীর্ঘদিনের ভোগদখলীয় ওই জমি মায়ের সুত্রে পায়। ওই জমিকে কেন্দ্র করে প্রভাবশালী হাবিবর ও তার ভাইয়েরা কৃষক মোহাম্মদ আলীসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে ওই কৃষকসহ তার পরিবারের কয়েকজন সদস্যকে গুরুত্বর আহত করে। এতেও তারা ক্ষান্ত হননি, ওই কৃষক পরিবারকে তাদের বাড়ী ঘর থেকে উচ্ছেদ করেন। এঘটনায় কৃষক মোহাম্মদ আলী বদরগঞ্জ থানায় একটি মামলা করেন। তার ওই মামলা হতে বাঁচতে হাবিবরের বাকি ৩ ভাই এভিডেভিটের মাধ্যমে রংপুরের আদালতে আপোষ মিমাংসা করেন এবং তারা কৃষক মোহাম্মদ আলীকে ওই জমি ছেড়ে দেন।
প্রভাবশালী হাবিবরের সাথে যোগাযোগের চেষ্ঠা করা হলে, দেখা না পওয়ায় তার মন্তব্য পাওয়া যায়নি। বদরগঞ্জ থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ