• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ঢাবিতে প্রগতিশীল ছাত্র জোটের ধর্মঘট মঙ্গলবার

Dhaka Universityসিসি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী মঙ্গলবার ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। একই সঙ্গে সোমবার মশাল মিছিলের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি।

ঢাবি টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের প্রথম বর্ষের অনার্স কোর্সের এক লাখ ৩৭ হাজার টাকা টিউশন ফি ও সকল বিভাগের বিভাগ উন্নয়ন ফি প্রত্যাহার দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশেদ শাহরিয়ার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের বর্ধিত ফি কমানের জন্য ওই বিভাগের চেয়ারম্যানের কাছে আবেদন জানানো হয়। এরপর একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দেয়া হয়। তবে এ বিষয়ে আমরা ইতিবাচক কোনো সাড়া পাইনি।

তিনি আরো বলেন, আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। প্রথমে আমরা কলাভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদে এই আন্দোলনের সূচনা করছি। আমাদের দাবি আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের দাবি আদায়ে কঠোর কর্মসূচিতে নামতে যাচ্ছি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রহুল আমিন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মারুফ বিল্লাহ তন্ময়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক প্রীতিলতা ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ