• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

আম্পায়ারিং নিয়ে মন্তব্য করায় শুভ’র শাস্তি

New Rose Cafe, Saidpur

Shuvoঢাকা : আম্পায়ারিং নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান শুভকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রোববার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে গণমাধ্যমের কাছে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে `আপত্তিকর মন্তব্য` করায় শামসুরকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়। গত বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলায় অজন্তা মেন্ডিসের বলে কাট করতে গিয়ে দিনেশ চান্দিমালের তালুবন্দি হন নাসির হোসেন। রিপ্লেতে দেখা যায়, ব্যাটের কোথাও বল স্পর্শ করেনি। কিন্তু অস্ট্রেলিয়ান আম্পায়ার পল রাইফেল নাসিরকে আউট দিয়ে দেন। দিন শেষে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নাসিরের আউটের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আম্পেয়ারিং নিয়ে আপত্তিকর মন্তব্য করেন শামসুর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শামসুর আইসিসির খেলোয়াড়দের জন্য নীতিমালার ২.১.৭ ধারা ভঙ্গ করেছেন। প্রথমবার করার জন্য শাস্তি সতর্কবার্তা অথবা তিরস্কারের মুখোমুখি হওয়া থেকে শুরু করে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত কর্তন হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ