আতাউর রহমান, রাজিবপুর(কুড়িগ্রাম): আগামি ২৭ ফেব্রুয়ারির উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রামের রাজিবপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মাঝে প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে। বুধবার জেলা রির্টানিং অফিসার প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ দেন। এতে বিএনপি প্রার্থী অধ্যাপক মোখলেছুর রহমান পেয়েছেন ঘোড়া প্রতিক, আ’লীগ প্রার্থী শফিউল আলম পেয়েছেন আনারস প্রতিক, আ’লীগ বিদ্রোহী প্রার্থী অধ্যাপক আব্দুস সবুর ফারুকী পেয়েছেন মোটর সাইকেল প্রতিক, বিএনপি বিদ্রোহী প্রার্থী কে এম ওসমান গনি পেয়েছেন দোয়াত-কলম প্রতিক, জামাত প্রাথীর্ মাওলা আব্দুল লতিফ পেয়েছেন হেলিকপ্টার প্রতিক, জাপা প্রার্থী আব্দুল বারী পেয়েছেন কাপ-পিরিচ প্রতিক। ভাইস চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম পেয়েছেন নলকুপ প্রতিক, আব্দুর মান্নান পেয়েছেন তালা প্রতিক এবং সোহেল রানা পেয়েছেন চশমা প্রতিক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহেদা আমিন পেয়েছেন পদ্মফুল, হাফিজা বেগম পেয়েছেন হাঁস মার্কা, রেনু খাতুন পেয়েছেন কলস প্রতিক, বিলকিছ বেগম পেয়েছেন ফুটবল প্রতিক এবং পারুল আক্তার পেয়েছেন প্রজাপতি প্রতিক । মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহার সময় থাকলেও রাজিবপুর থেকে কোন প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার করেনি বলে জানা গেছে। বুধবার প্রতিক পাওয়া মাত্রই প্রার্থীরা মাইকে প্রচার কাজ শুরু করেছেন ।