ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরের কৃতি সন্তান সাবেক ডিআইজি ফিরোজ কবীর মুকুল ব্যক্তিগত উদ্যোগে আদিবাসী পরিবার এবং শীতার্তদের মাঝে ১৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের খয়ের পুকুর, ছোট হোসেনপুর, মধ্যপাড়া, পাঁচ পুকুরিয়া এলাকায় মঙ্গলবার কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন কমরেড গোলাম রাব্বানী, পাথরখনি শ্রমিক ইউনিয়নের সংগ্রামী শ্রমিক নেতা মমিনুল হক মমিন, মধ্যপাড়া উপজেলা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক সাংবাদিক খন্দকার এইচ, আর, হাবিব, ছাইফুল ইসলাম, রুবেল, সাংবাদিক আতিকুর রহমান আতিক প্রমুখ। শীত শেষে হালকা গরমে কম্বল হাতে পেয়ে আদিবাসি মাঘদাদি, জুনিয়ানা, জিলারী মুর্মু, কেরকাটা, ফলভান্ডার আইয়ূব আলী, ধবনি মার্ডি অভিভূত হয়ে সন্তষ্টি প্রকাশ করেন।