• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

দিনাজপুরে চাষীদের ফসলের ন্যায্যমূল্যের স্মারকলিপি

New Rose Cafe, Saidpur

Dinajpurদিনাজপুর প্রতিনিধি: চাষিদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, ক্ষেতমজুরদের সারা বছর কাজ, খাদ্য ও ভুমিহীনদের খাস জমির অধিকার নিশ্চিত করাসহ ৮ দফা দাবীতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট-বাসদ (কনভেনশন প্রস্তুতি কমিটি) দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার সকাল ১১টায় সংগঠনের জেলা শাখার আহ্বায়ক রোজাউল ইসলাম সবুজ’র নেতৃত্বে জেলা নেতাকর্মীদের সাথে নিয়ে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শাসক শ্রেণীর দুই রাজনৈতিক জোটের ক্ষমতাকেন্দ্রিক যুদ্ধে প্রতিদিনই সাধারন মানুষ বলি হচ্ছে। কৃষক ও ক্ষেতমজুররা সর্বশান্ত হচ্ছে। একদিকে কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না অপরদিকে কৃষি উপকরণ বীজ-সার-কিটনাশক-ডিজেল-বিদ্যুতের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আলু সবজি চাষিরা ফসলের দাম না পেয়ে আলু রাস্তায়-নদীতে ঢেলে দিচ্ছে। ক্ষেতমজুরদের সারা বছর কাজ নেই। শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত দেশের গরীব নিম্নবিত্ত মানুষ। খাস জমি ভূমিহীনরা পায় না, ক্ষমতাসীনদের ছত্র-ছায়ায় প্রভাবশালীরা দখল করে রাখে। এ পরিস্থিতিতে কৃষক ক্ষেতমজুর ও ভূমিহীনদের বাঁচাতে রাষ্ট্রীয় বিশেষ পদক্ষেপ প্রয়োজন
কৃষক ও ক্ষেতমজুরদের রক্ষার জন্য ন্যায্য মূল্যে খোদ কৃষকদের কাছ থেকে সরকারের উদ্যোগে ফসল ক্রয়, ক্ষেতমজুরদের সারা বছর কাজ, খাদ্য নিশ্চিত ও ভূমিহীনদের খাস জমির অধিকার নিশ্চিত করাসহ ৮ দফা দাবী বাস্তবায়নে জেলা প্রাশাসকের মাধ্যমে সরকারকে পদক্ষেপ গ্রহণে আহ্বান জানানো হয়। অন্যথায় কৃষক ও ক্ষেতমজুরদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ গণঅন্দোলনের মাধ্যমে দাবী আদায়ে সচেষ্ট হওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ