আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নিকটবর্তী বুদ্ধবিহার এলাকায় দিকে এ ঘটনা ঘটে। সূত্র: ডন
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত কিছু বন্দুকধারী এক পুলিশ কর্মকর্তার বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালিয়ে হাত বোমার বিস্ফোণ ঘটায়। এতে ঘটনাস্থলেই নয় জন নিহত হন।
কর্তৃপক্ষ জানায়, মৃতদেহগুলো খাইবার টেকনিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খাইবার অঞ্চলে দুই চরমপন্থী ধর্মীয় সংগঠনের মধ্যে দ্বন্দ্বের কারণে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হামলার পর বন্দুকধারীদের গ্রেপ্তারে ওই অঞ্চলে অভিযান চালায় পুলিশ।