• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত

New Rose Cafe, Saidpur

Kirisno Cura
সিসি নিউজ: বাংলার নিসর্গ প্রকৃতিতে ফাগুন হাওয়ার দোল লেগেছে। প্রকৃতির সবুজ অঙ্গন ফুলে ফুলে রঙিন হয়ে উঠছে।  গাছে গাছে ফুটছে আমের মুকুল। শীতে খোলসে ঢুকে থাকা কৃষ্ণচূড়া এখন অলৌকিক স্পর্শে জেগে উঠেছে। মৃদুমন্দা বাতাসে ভেসে আসা ফুলের গন্ধে বসন্ত জানিয়ে দিচ্ছে, সত্যি সত্যি সে ঋতুর রাজা। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় ‘ফুল ফুটুক আর না ফুটুক/আজ বসন্ত..।’
বাংলা পঞ্জিকা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিনকে আমরা পালন করি ‘পহেলা ফাল্গুন-বসন্ত উৎসব’ হিসেবে। এ উৎসব এখন পরিণত হয়েছে বাঙালির নিজস্ব সর্বজনীন প্রাণের উৎসবে। বসন্তের প্রথম মুহূর্তকে ধরে রাখতে তাইতো সবাই মেতে ওঠে নানা উৎসব ও সাজে। বাসন্তি রঙের শাড়িতে বাঙালি নারীকে অপরূপ দেখায়। এতে পিছিয়ে নেই পুরুষরাও। বসন্ত অনেক ফুলের বাহারে সজ্জিত হলেও গাঁদা ফুলের রঙকেই এদিনে তাদের পোশাকে ধারণ করে তরুণ-তরুণীরা। খোঁপায় শোভা পায় গাঁদা ফুলের মালা। বসন্তের আনন্দযজ্ঞ থেকে বাদ যায় না গ্রাম্যজীবনও। আমের মুকুলের সৌরভে আর পিঠাপুলির মৌতাতে গ্রামে বসন্তের আমেজ একটু বেশিই ধরা পড়ে। বসন্তকে তারা আরও নিবিড়ভাবে বরণ করে।
আজ দিনভর চলবে বসন্তের উচ্ছ্বাস প্রকাশ। ফোন, ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলবে বসন্তের শুভেচ্ছা বিনিময়। সিসি পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ