• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নীলফামারীতে গোপন ব্যালটে আ’লীগের প্রার্থী নির্বাচন

Nilphamariনীলফামারী প্রতিনিধি: গোপন ব্যালটে প্রার্থী নির্বাচন করেছে আ’লীগ। সমর্থন প্রত্যাশীর সংখ্যা বেশি হওয়ায় কাউন্সিলরদের সিদ্ধান্তে নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের একক প্রার্থী চুড়ান্ত করা হয় বৃহস্পতিবার। নীলফামারী পৌরসভা মিলনায়তনে রাত ৯টায় আ’লীগ সমর্থীতদের নাম ঘোষণা করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মমতাজুল হক।
চেয়ারম্যান পদে ২১৬ভোট পেয়ে নীলফামারী সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১৮৩ভোট পেয়ে নিকসুর প্রাক্তন ভিপি নাহিদুল ইসলাম নিক্সন দলীয় প্রার্থী নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্ধীতায় ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে সমর্থন পেয়েছেন নীলফামারী জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফা সুলতানা লাভলী।
জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক জানান, চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে ৪জন দলীয় সমর্থন প্রত্যাশী ছিলেন। কাউন্সিলরদের সিদ্ধান্তে গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। তিনি জানান, প্রার্থী নির্বাচনে ৩৬০জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে দলীয় মনোনয়নের জন্য ভোট প্রদান করেন।
প্রসঙ্গত আ’লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদে ছিলেন নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান মান্নু, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহিদ মাহমুদ এবং জেলা আ’লীগের সদস্য সান্তনা চক্রবর্তি। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নীলফামারী সরকারী কলেজের প্রাক্তন ভিপি নাহিদুল ইসলাম নিক্সন, জাতীয় শ্রমিকলীগ নীলফামারী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু তালেব এবং বিশিষ্ট ঠিকাদার দেওয়ান বিপ্লব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ