• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

হৃত্বিকের ঘর ভেঙ্গেছেন কারিনা!

Karina-2বিনোদন ডেস্ক: হৃত্বিক-সুজানের বিচ্ছেদে অর্জুনের পর এবার তীর ছুটলো বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের দিকে। কারিনা এক সময়ে হৃত্বিকের ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন।

গত বছরের ডিসেম্বরে ১৩ বছরের দাম্পত্যের বিচ্ছেদ ঘটান হৃত্বিক-সুজান। এরপর তৈরী হয় বিতর্ক। আর সেখানে জড়িয়ে গেলেন পতৌদি পরিবারের পুত্রবধু কারিনা।

শোনা যাচ্ছে, কারিনার জন্য সবসময় নাকি হৃত্বিকের মধ্যে আলাদা একটা দুর্বলতা ছিল। আর সে জন্যই হৃত্বিকের ঘর ছেড়েছেন সুজান! সেই গুজব আরো ডালপালা ছড়িয়েছে সম্প্রতি হৃত্বিকের নেয়া একটি সিদ্ধান্তের কারণে।

বেশ কয়েকমাস আগে ‘শুদ্ধি’ ছবিতে অভিনয়ের ব্যাপারে কারিনা-হৃত্বিকের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা বলেন নির্মাতা করণ জোহর। দু’জনেই সায় দিয়েছেন ছবিটিতে অভিনয়ের জন্য। তবে হৃত্বিকের অসুস্থতা ও বিভিন্ন কারণে ছবিটির কাজ এগোয়নি। এক পর্যায়ে ‘শুদ্ধি’ নির্মাতাদের না করেন দেন কারিনা।

যেখানে প্রিয় সহশিল্পী ছবিটা করছেন না সেখানে হৃত্বিকই বা ছবিটি করবেন কী করে। কারিনা ছবিটি ছেড়ে দিয়েছেন এই খবর শুনেও হৃত্বিকও না করে দেন নির্মাতাদের। যদিও বলার মতো কোনো কারণই দেখাতে পারেননি এই ‘কৃষ’ তারকা। সূত্র: ওয়ান ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ