পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পার্বতীপুর বাস শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাত ৮টায় সুইহারী প্রধান কার্যালয়ে এম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলে রাব্বি। কমিটিতে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পার্বতীপুর বাস শাখার সভাপতি হিসেবে রেজাউল করিম, সহ-সভাপতি নাজমুল হাসান বিপুল, এমদাদুল হক, সাধারন সম্পাদক জহুরুল হক কদম আলী, যুগ্ন সম্পাদক বাবুল আকতার বাবু, সহ-সম্পাদক নেছার আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ আব্দুল¬াহ, সহ-সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, অর্থ সম্পাদক এনামুল হক, সড়ক সম্পাদক আনিছুর রহমান শিকদার, সহ-সড়ক সম্পাদক আবুল কালাম, সমাজ কল্যান সম্পাদক মোকছেদ, দপ্তর সম্পাদক মতিন, প্রচার সম্পাদক রমজান আলী, ক্রীড়া সম্পাদক মো. কুদ্দুস, সদস্য সোলেমান, শ্রী কার্তিক, হেলাল, লাল চানকে সদস্য করে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সাইফুল রাজ চৌধুরী।