জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় উপজেলা পরিষদ নির্বাচনে ১২টি ইউনিয়নে ৮৩টি কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনের ৮৩টি কেন্দ্রকেই বিভিন্ন ক্যাটাগরিতে ঝুকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেকেন্দার আলী জানান, আসন্ন উপজেলা নির্বাচনে ৮৩টি কেন্দ্রকেই ঝুকিপূর্ণ হিসাবে মৌখিক ভাবে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। এদিকে থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির এ প্রতিনিধিকে জানান, ৮৩টি কেন্দ্রের মধ্যে ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ৬০টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ ১৩টি কেন্দ্রকে সাধারণ ঝুকিপূর্ণ ও ১০টি কেন্দ্রকে অধিক ঝুকিপূর্ণ করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকন-উল হাসান বলেন, ভোটকেন্দ্রের ঝুকিপূর্ণের বিষয়টি আমরা থানা প্রশাসনকে অবগত করেছি। তারাই ঠিক করবে কোন কেন্দ্র কতটা ঝুকিপূর্ণ।