সিসি নিউজ: রোববার প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে শান্ত ও নম্র প্রকৃতির মেয়ে সারা সাবা লিনিয়া ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
সে নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। লিনিয়া তার ফলাফলে স্কুল শিক্ষক, মা হানুফা আক্তার এর অবদান সবচেয়ে বেশি বলে জানান।
সে উচ্চ শিক্ষা অর্জন করে ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের অসহায় মানুষের সেবা করতে চায়। তার বাবা মোঃ মমতাজ মোরশেদ লিখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মা হানুফা আক্তার ইতি পূর্ব বালাগ্রাম দোলাপাড়া আনন্দ স্কুলের শিক্ষিকা। সে সকলের দোয়া প্রার্থী। লিনিয়ার উচ্চ শিক্ষার জন্য তার বাবা-মা সকলের কাছে দোয়া চেয়েছেন।