বিনোদন ডেস্ক: হলিউড ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রিয়াংকা চোপড়া। কারণ ছবিটিতে তাকে একটি ছোট চরিত্রের জন্য অফার করা হয়েছে। যেখানে তাঁকে নগ্ন হতে হতো। আর এ কারণেই ছবিটি করছেন না তিনি। যদিও এর আগে হলিউড ছবি ‘প্লেনস’-এ ভয়েস দিয়েছিলেন প্রিয়াংকা।
এ প্রসঙ্গে প্রিয়াংকা চোপড়া বেশ আস্থার সঙ্গে বলেন, হলিউডে কাজ করতে আমি আগ্রহী নই এটা ঠিক নয়। তবে বলিউডই আমার কাছে মুখ্য। সম্প্রতি বিগ ব্রস ইন্টারন্যাশনাল-এর হলিউড ছবির যে প্রস্তাব এসেছিলো সেটি আমার কাছে ভাল মনে হয়নি। বড় হলিউড ছবির ছোট চরিত্রে আমি কাজ করতে চাই না। সেই ছোট চরিত্রের মাঝেই আমাকে নগ্ন হতে হতো। এ কারণে ছবিটি করা হলো না। এর বেশি কিছু নয়।
এরই মধ্যে নিজের গাওয়া তিন নম্বর গানটির ভিডিও নির্মাণে প্রস্তুতি নিয়েছেন প্রিয়াংকা। এটিও বিশ্বব্যাপী মুক্তি দেয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে নানা চমকের এই গানটির শুটিং সম্পন্ন হবে মার্চের শেষ সপ্তাহে।