ঢাকা: ভারতীয় জনপ্রিয় ফোক শিল্পী হান্স রাজ হান্স ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি তার ফোক সঙ্গীতের জন্য পাঞ্জাব সফরের যান। সফরের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন পাকিস্তানি একটি গণমাধ্যম।
এই গণমাধ্যম আরো জানান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করায় নিজেকে গর্বিত মনে করেন। সেই সঙ্গে তিনি মদিনা পরিদর্শনের আশা প্রকাশ করেছেন। হান্স রাজ হান্স শিখ হিসাবে জন্ম গ্রহণ করেছেন। কিন্তু বর্তমানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর মোহাম্মদ ইউসুফ নাম গ্রহণ করেছেন।
হান্স রাজ হান্স এর ছেলে নবরাজ বলেছেন তারা পিতা অসুস্থ এবং বর্তমানে তিনি বাড়ীতে আছেন। অপর দিকে পাকিস্তানি গণমাধ্যম তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।
নবরাজ ২০১৩ সালের নভেম্বরে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাহাদির কন্যা অজিতকে শিখ ধর্ম অনুযায়ী বিয়ে করেন। তথ্যসূত্র : জিনিউজ।