• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

সৈয়দপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মুয়াজ্জিন আটক

Atokসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে মাদ্রাসা ছাত্রকে (৯) বলাৎকারের অভিযোগে এক মুয়াজ্জিনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। আটক ওই মুয়াজ্জিনের নাম সানি (১৯)। সে সৈয়দপুর টেকনিক্যাল পাড়াস্থ মসজিতের মুয়াজ্জিন।
পুলিশ জানায়, শনিবার দুপুর একটার দিকে মসজিতের পাশে ওই মুয়াজ্জিন টেকনিক্যাল পাড়ার এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে মুয়াজ্জিন সানিকে মসজিতের ভিতরে তালাবদ্ধ করে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সৈয়দপুর থানার এএসআই মাসুদার রহমান ওই মুয়াজ্জিনকে আটক করে থানায় নিয়ে আসে। তবে আটক মুয়াজ্জিন সানি পুরো ঘটনাটি একটি সাজানো নাটক বলে সিসি নিউজকে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ