তথ্য প্রযুক্তি ডেস্ক: নারী নির্যাতন রোধে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে জাপান। মহিলা যাত্রীদের সুরক্ষায় সে দেশের সরকারি ট্রেনগুলোতে রোবট নিয়োগ দিয়েছে পুলিশ। মহিলাদের ওপর বিকৃত রুচির ব্যক্তিদের উৎপাত প্রতিরোধ করতে ওসাকা পুলিশ বিভাগ ট্রেনে রোবটকে অর্ন্তভুক্ত করেছে। খবর এনডিটিভির। একজন পুলিশ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নারী-শিশুদের উত্যক্তকারীদের বিচারের একটি হাতুরি হচ্ছে রোবট।পশ্চিম জাপান রেলওয়ে কোম্পানির সহযোগী হিসেবে কাজ করে পুলিশ। এবং রোবট একজন মানুষের ভঙ্গিতে অপরাধীকে মোকাবিলা করবে। সবচেয়ে মজার ব্যাপার হলো, কোন ব্যক্তি আইন ভঙ্গ করলে তাকে গ্রেপ্তার করার এখতিয়ারও রোবটকে দেয়া হয়েছে।মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীরা যাতে তাদের মালামাল ট্রেনের কামরায় ফেলে রেখে না যায়, সে ব্যাপারেও তাদেরকে সর্তক করবে রোবট। এছাড়া কামরার অবস্থা দেখে ট্রেন ছাড়ার ব্যাপারেও চালককে সতর্ক করবে এটি।