হিলি প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ পাঁচবিবি উপজেলা শাখার উদ্যোগে মানব বন্ধন ও র্যালির আয়োজন করে। অনুষ্টানে সংগঠনের সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার বিকাল ৪.৩০ টায় পাঁচবিবি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকারা তাদের বেতন ভাতার বৈষম্য দৃর করা সহ কয়েক দফা দাবি আদায়ের লক্ষ্যে তিন মাথা মোড়(দেওয়ান হোটেলের সামনে) মানব বন্ধন ও সংক্ষিপ্ত পথ সভা করেন।সংগঠনের সদস্য সচিব শিক্ষক মো: আমানউল্লা হক জোড়াল কন্ঠে বর্তমান সরকারের নিকট দাবি করেন যে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা একই তাই বেতন কাঠামও এক ধাপ নিচেই করতে হবে। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধুর ঘোষনায় ৩৭০০০টি বেসরকারি রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় জাতীয় করন এবং প্রধান শিক্ষকের চেয়ে সহকারি শিক্ষকের বেতন এক ধাপ নিচেই নির্ধারন করেন। গত বিএনপি সরকার তা এক ধাপ থেকে তিন ধাপ নিচে নামিয়ে দেয়।শিক্ষক বক্তাগন আরও বলেন সহকারি শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে যোগ্যতা অনুসারে প্রধান শিক্ষক থেকে পরিচালক পর্যন্ত করতে হবে। সভা শেষে র্যালি সহকারে উপজেলা নির্বাহী অফিসার জনাব রফিকুল ইসলাম সেলিমের নিকট একটি স্মারকলিপি জমা দেন এবং প্রধান মন্ত্রীর হস্থক্ষেপ কামনা করেন।