• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কাহারোলে প্রতিবন্ধী শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার

dorsonকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ৫ বছরে এর অঙ্গ প্রতিবন্ধী শিশু ধর্ষিত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়,  আজ মঙ্গলবার আনুমানিক ১ টার সময় কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের নুরি নামের ৫ বছরের প্রতিবন্ধী শিশু কন্যা তার বাড়িতে অপর একটি শিশুর সাথে খেলতেছিল। বাড়িতে কেউ না থাকার কারনে সুযোগ বুঝে পার্শ্ববতী বাড়ির জামির উদ্দীনের কলেজ পড়ুয়া ছেলে মোঃ রাসেল (১৭) প্রতিবন্ধী মেয়েটিকে খেলার ছল করে অপর একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষন করে, এরে মধ্যে শিশুটির মা তার নিজ বাড়িতে এসে তার শিশু কন্যাটিকে দেখতে না পেয়ে পার্শ্ববতী বাড়িতে গেলে ছেলেটিকে তার মেয়ের সাথে অপ্রীতিকর কার্যকলাপে লিপ্ত অবস্থায় দেখতে পায়। ছেলেটি শিশুটির মাকে দেখতে পেয়ে তৎক্ষনাত বাড়ি থেকে পালিয়ে যায়। পরে শিশুটির মা ও আত্মীয়-স্বজন কাহারোল থানায় শিশুটিকে নিয়ে আসেন। থানা পুলিশ ঘটনার বিবরন শুনে কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ মোসাবেরুল হকের নেতৃত্বে ও এসআই মোঃ শহীদ,  এএসআই নরেন দেবনাথ এর সহযোগিতায় ধর্ষকের বাড়িতে অভিযান চালিয়ে ধর্ষক রাসেলকে গ্রেপ্তার করে। এই ব্যাপারে কাহারোল থানায় ২০০০ সালের শিশু ও নারী নির্যাতন দ্বন্দবিধি আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং- ০৪, তাং- ১১/০৩/২০১৪ইং। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ