• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সম্মাননা পেলেন সিসি নিউজ সম্পাদক

Pic. Jasimসিসি নিউজ: বালিকা ও যুব নারীদের উন্নয়ণ এবং তাদের সুরক্ষার প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য বাংলাদেশ গার্ল পাওয়ার প্রকল্পের সম্মাননা পেলেন অনলাইন নিউজ পোর্টাল সিসি নিউজ’র এডিটর জসিম উদ্দিন। আজ বুধবার দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউপি চত্ত্বরে অনুষ্ঠিত ওই প্রকল্পের বাৎসরিক কনভেনশনে এ সম্মাননা দেয়া হয়।
সমাজ উন্নয়ণ প্রশিক্ষণ কেন্দ্র ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় এবং খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ। ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামন বুলেট চৌধুরীর সভাপতিত্বে ‘শিশু বিবাহকে না বলুন’ শীর্ষক আলোচনা সভা ও বাৎসরিক সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলম, দিনাজপুর জেলা রেজিস্ট্রার রণজিৎ কুমার সিংহ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রানী বাগচী, খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার রায়, প্ল্যান ইন্টারন্যাশনাল’র ডিরেক্টর-ফিল্ড অপারেশন দেবাশীষ সাহা, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র খানসামা প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোবারক হোসেন, এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোজাফফর হোসেন, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন প্রমুখ। সম্মেলনে বালিকা ও যুব নারীদের উন্নয়ণ এবং তাদের সুরক্ষার প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য সিসি নিউজ’র সম্পাদক জসিম উদ্দিনকে সম্মাননা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ