• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিরামপুরে আশা’র স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মসূচী

Hat dhoyaবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: আশা দিনাজপুর জেলার বিরামপুর-২ ব্রাঞ্চের আওতায় দারিদ্র পীড়িত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে সচেতন করার লক্ষ্যে দেশব্যাপী আলোচনার অংশ হিসেবে (৮-১৩মার্চ) সপ্তাহব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচী পালিত হয়েছে। এ লক্ষ্যে “হাতধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভা করেছে। ১১ মার্চ বিরামপুর উপজেলার বিরামপুর হঠাৎপাড়া  গ্রামে বিরামপুর-২ ব্রাঞ্চের ‘পদ্মা’ ভূমিহীন মহিলা সমিতির সদস্যদের মাঝে “হাতধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ” বিষয়ের উপর আলোচনায় অংশ নেন, বিরামপুর আঞ্চলিক ব্যাবস্থাপক (আরএম) মোঃ আশরাউল হক, এ.এস.ই রাজকুমার বশাক, বিরামপুর-২ শাখা ব্যবস্থাপক মোঃ মাহফুজ আলী, এবং সংশ্লিষ্ট শাখার ঋণ কর্মকর্তা মোঃ আইয়ুব আলী।
ল্যাম্বের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ (আরসিএইচসিআইবি)” প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লিনিক কার্যক্রমকে অধিকতর বেগবান করার লক্ষ্যে ল্যাম্ব ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র কারিগরী সহায়তায় কমিউনিটি গ্রুপকে শক্তিশালী করণ কার্যক্রমের অর্ধ বার্ষিক অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে  ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ওয়াহেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল-মাসউদ, বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল মতিন, পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আঃ রতিফ মাষ্টার, ল্যাম্বের টেকনিক্যাল অফিসার আবু জোহা, জাহিদুল হক ও সুলতানা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ