• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জলঢাকায় অগ্নিকান্ডে ৫ লাখ টাকার মালামাল ভস্মিভূত

Agunজলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার প্রত্যন্ত গ্রামে অগ্নিকান্ডে ৪টি পরিবারের ঘরবাড়ী, আসবাবপত্রসহ সব মালামাল ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে নেকবক্ত সিদ্ধেশ্বরী গ্রামের অলিয়ার রহমানের বাড়ীতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তে তা পার্শ্ববর্তী বাড়ীতে ছড়িয়ে পড়লে ৪টি পরিবারের বাড়ীঘর, আসবাবপত্র নগদটাকা, বাসন-কোসনসহ সর্বস্ব পুড়ে ভস্মিভূত হয়। নীলফামারী ও ডোমার থেকে ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুনের লেলিহান শিখায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। রাতেই উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুর ঘটনাস্থল পরিদর্শন করে মাননীয় সংসদ সদস্যের পক্ষে জরুরী সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী কয়েকটি কম্বল বিতরণ করেন এবং ক্সতিগ্রস্থ পরিবারগুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করার কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ