• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রূপগঞ্জে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

1111নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় অবস্থিত এ কে অক্সিজেন কারখানায় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৬-৭ জন শ্রমিককে উদ্ধার করে স্থানীয় রূপসী মেডিল্যাব হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতরা শ্রমিকরা হলেন রাজ্জাক ও জাফর।
বুধবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় ধোঁয়ায় ঢেকে যায়। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয়দের ধারণা। উদ্ধারকৃত আহত শ্রমিকরা জানান, বিকেল শিফটে ওই কারখানায় ২০ শ্রমিক কাজ করছিলেন। কারখানায় অক্সিজেন গ্যাসভর্তি প্রায় এক হাজার সিলিন্ডার রাখা ছিল। ৫টার দিকে হঠাৎ করে বিকট শব্দে কিছু সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।
ভেতরে আটকা পড়া বাকি শ্রমিকদের উদ্ধারে ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায়।
এদিকে, এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও‌ই কারখানার অফিসকক্ষ ভাঙচুর করেছে। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) রূপগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। সন্ধ্যা ৬টায় ঘটনাস্থলে উপস্থিত নারায়ণঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মমতাজ উদ্দিন জানান, কারখানার কোন পাশ থেকে উদ্ধার অভিযান শুরু করা হবে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে দ্রুত অভিযান শুরু করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ