• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আমিরাতকে ৪ উইকেটে হারালো বাংলাদেশ

T-20খেলাধুলা ডেস্ক: ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আগে ওয়ার্ম আপ ম্যাচে আরব আমিরাতকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ অনুষ্ঠিত হয় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ম্যাচটিতে কষ্ট করেই জিততে হয়েছে বাংলাদেশকে।
ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে আরব আমিরাত। ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪২ রান করে তারা। সর্বোচ্চ ৪৪ রান করেন আমিরাতের অধিনায়ক খুররম খান। বোলিংয়ে বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন ফরহাদ রেজা। ২৫ রানে দুটি উইকেট নেন তিনি।
পরে ১৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শূন্যতেই ফিরেন এনামুল হক বিজয়। ওয়ান ডাউনে সাকিব করেন ৯ রান। সর্বোচ্চ ৪৩ রান করেন তামিম ইকবাল। এ ম্যাচের মাধ্যমেই ইনজুরি থেকে ফিরে ব্যাট হাতে নিয়েছেন তামিম। ২৯ ও ১৪ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফিরেন মাহমুদুল্লাহ রিয়াদ ও ফরহাদ রেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ