নীলফামারী প্রতিনিধি: ‘কিডনী রোগে ধীর গতি, বাড়ে বয়স বাড়ে ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বিশ্ব কিডনি দিবস উদযাপন করেছে কিডনি এ্যাওয়ার্ডনেস মনিটরিং এ্যান্ড প্রিভেনশন সোসাইটি (কাম্পস)।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে শুরু করে বনার্ঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) গুল্লাল সিংহের নেতৃত্বে র্যালিতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, কাম্পস নীলফামারী জেলা প্রতিনিধি রোজিনুর রহমান রেদওয়ান প্রমুখ।