• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নিখোঁজ বিমানটি ৫ ঘণ্টা আকাশে ছিল !

Bimanআন্তর্জাতিক ডেস্ক: মালয়েশীয় নিখোঁজ উড়োজাহাজটি উড্ডয়নের ঘণ্টাখানেক পর রাডার থেকে হারিয়ে যাওয়ার তথ্য এ কয়েকদিন জানা গেলেও যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা দাবি করছেন, ট্রাফিক কন্ট্রোলার রুমের সঙ্গে সর্বশেষ যোগাযোগের পর উড়োজাহাজটি আরো ৪ ঘণ্টা আকাশে উড়েছিল। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যম এখবর জানিয়েছে।
তদন্তকারীদের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিমান পর্যবেক্ষক এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা নিঁখোজ বোয়িং৭৭৭ এর রোলস-রয়েস ইঞ্জিন থেকে ভূ-পৃষ্ঠে পাঠানো স্বয়ংক্রিয় তথ্যের যাচাই-বাছাই করেই তারা বিমানটি সম্পর্কে নতুন এ তথ্য পান। সে তথ্য ঘেঁটেই দেখা যায় উড়োজাহাজটি উড্ডয়নের পর সর্বমোট ৫ ঘন্টা আকাশে ছিল। শুধু তাই নয় উড়োজাহাজটি কোনো অজ্ঞাত স্থানের দিকে গিয়ে থাকতে পারে বলেও তারা মনে করেন।
উড়োজাহাজটি সম্পর্কে যুক্তরাষ্ট্রের নতুন এ তথ্য রহস্যকে আরো ঘনীভূত করল। এই ৪ ঘণ্টা কেন উড়োজাহাজটি উড়ছিল এবং কে বা কারা এর নিয়ন্ত্রণে ছিল এ নিয়ে প্রশ্ন উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ