• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনেদুপুরে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই

Cintai-3ঢাকা: রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে স্বর্ণের দোকানের দুই কর্মচারীকে দিনেদুপুরে গুলি করে করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধরা হলেন রাকিব হোসেন (২৪) ও সুমন চন্দ্র দাস (২৫)।

এছাড়া চকবাজারের হোসেনী দালান রোডে শফিকুল (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করে ২ লাখ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনাগুলো ঘটে।

হাসপাতাল সূত্র ও পুলিশ জনায়, গুলিবিদ্ধরা বায়তুল মোকাররম মার্কেটের আলোক জুয়েলর্সের কর্মচারী। ১২১/২/বি গোপীবাগে তাদের বাসা। স্বর্ণের জিনিষ তৈরি করার জন্য গ্রাহকের অর্ডারের ভিত্তিতে দুপুরের দিকে দোকান মালিক বিপুল ঘোষ রাকিব ও সুমনকে ৯ লাখ ৮৬ হাজার টাকা দিয়ে তাঁতীবাজারের একটি স্বণের্র দোকানে পাঠায়। তাঁরা তাঁতীবাজার মোড়ে পৌঁছা মাত্র চার থেকে পাঁচ জন দুর্বৃত্ত হেটে এসে তাঁদের পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে তাঁদের দু’জনেরই শরীরের কোমরের পেছনে নিচের দিকে তিনটি গুলি বিদ্ধ হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁরা হাসপাতালে আসেন। কতোয়ালী থানার ওসি মনিরুজ্জামান আইপোর্ট নিউজকে জানান, টাকা উদ্ধারসহ  দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, অপর ঘটনায় বেলা ২টার দিকে চকবাজারের হোসেনী দালান রোডে শফিকুলকে ছুরিকাঘাত করে নগদ ২ লাখ ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

হাসপাতালে শফিকুল জানান, তিনি বংশালের ৭২/৭৫ মাজেদ সরদার রোডের ইডেন্ট এন্টারপ্রাইজের (পুরাতন কাগজের দোকান) কর্মচারী। বেলা ১২টার দিকে দোকান মালিক আবু ইউসুফ আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে এলিফ্যান্ট রোড শাখা থেকে ২ লাখ ১২ হাজার টাকা তোলার জন্য তাকে ও দোকানের অপর কর্মচারী হাবিবুরের সঙ্গে চেক দিয়ে পাঠায়। ব্যাংক থেকে টাকা তুলে দোকানে ফেরার পথে তাঁরা হোসেনী দালান রোডে পৌঁছা মাত্র তিন থেকে চার জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। দুর্বৃত্তরা এ সময় তাঁকে এলোপাতারি ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে হাবিবুর তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ