• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পার্বতীপুরে উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ

Parbatipur Pic-13-03-2014পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ৩১ মার্চ সর্বশেষ অনুষ্ঠিত হবে পার্বতীপুর উপজেলা নির্বাচন। বৃহস্পতিবার সকালে প্রতীক বরাদ্দ দেন দিনাজপুর রির্টানিং অফিসার নুরুজ্জামান তালুকদার। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়াম্যান পদে ৩ জন, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক (ঘোড়া), ১৯ দলীয় জোটের বিএনপি’র প্রার্র্থী মন্মথপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম (দোয়াত কলম), পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য ও দিনাজপুর জেলা বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য এস.এম জাকারিয়া বাচ্চু (আনারস), ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়াম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম (টিউবওয়েল), জামায়াতের আমীর আলহাজ্ব আনোয়ার হোসেন (চশমা) ও কেন্দ্রীয় যুব জাগপার সভাপতি ইনসান আলম আক্কাস (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা লতিফা বেগম (কলস) ও থানা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিদা খাতুন শাহি (সেলাই মেশিন) প্রতীক বরাদ্দ পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ