• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ডোমারে অগ্নিকান্ডে ৩০ ঘর পুড়ে ছাই

Fire Photo-1ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকান্ডে নীলফামারীর ডোমারে ১৪ পরিবারের ৩০টি ঘর, আসবাবপত্র, ধান, চাল, নগদ টাকা পুড়ে গেছে। এতে  প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ্য পরিবারগুলোর। শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী  ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের চেয়ারম্যান পাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, ঐ গ্রামের কৃষক হামিদুল ইসলামের গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে আব্দুল হাই, আফজাল, দুলু হোসেন, আব্দুল খালেক ও আব্দুল মালেকসহ আশপাশের ১৪ টি পরিবারের অন্তত ৩০ টি ঘর ও ঘরে রাখা ধান, চাল, ৭টি গরু, নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে যায়। পরে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই ইউনিয়ন পরিষদের ৬ নং ইউপি সদস্য গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডের ঘটনায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত এসে চার ঘন্টা ধরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রয়ে আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ