• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বউ দাও, ভোট নাও

Nariসিসি ডেস্ক : নির্বাচনের সময় ভোটারদের অনেক দাবি থাকে। তাই বলে বউ! হ্যাঁ। ভারতের আসন্ন পার্লামেন্ট তথা লোকসভা নির্বাচনে হরিয়ানা রাজ্যে এমন দাবিই ওঠেছে। ওই রাজ্যটিতে নারী ও পুরুষের হার যথাক্রমে ৮৭৭ ও ১০০০ হওয়ায় বউ পাওয়া বেশ কঠিনই। বিপুল সংখ্যক তরুণ সেখানে অবিবাহিতই থেকে যায়।
আর তা থেকেই সেখানে এমনকি ‘রান্ডা ইউনিয়ন’ গড়ে ওঠেছে। তারাই নির্বাচনের আগে শ্লোগান দিচ্ছে : ‘বউ দিলাও- ভোট পাও’ (বউ দাও, ভোট নাও)।
রাজ্যটিতে মেয়েশিশুর ভ্রুন হত্যা হয় ব্যাপকভাবে। আর পরিণতিতেই সেখানে মেয়ে শিশুর জন্ম হয় অনেক কম। আর যারা ভোটের বদলে বউ দাবি করছে, তারা আসলে এই জঘন্য ব্যবস্থার অবলুপ্তি চাইছে।
‘বউ দাও, ভোট নাও’ স্লোগানটি প্রথমে আসে কুনওয়ারা ইউনিয়ন থেকে। সেখানে ২০০৯ সালে পবন কুমার সেটি গঠন করেন। তিনি এখন সংগঠনটির চেয়ারম্যান। তিনি বলেন, সরকারকে অবশ্যই মেয়ে ভ্রুণ নষ্ট করার প্রথার অবসান ঘটাতে হবে। সেই সঙ্গে হরিয়ানার তরুণদের চাকরির ব্যবস্থাও করতে হবে। বেকার থাকার কারণেও ছেলেরা বিয়ে করতে পারে না। সংগঠনটি বউ পাওয়ার দাবিতে পাঁচ বছর আগে বিক্ষোভ মিছিলও করেছিল।
যমুনানগর রেডক্রস সোসাইটির সচিব শ্যাম সুন্দর বলেন, হরিয়ানার প্রায় সাত হাজার গ্রামের প্রতিটিতেই ২৫ বছর বা এর বেশি বয়সী ১৫০ থেকে ২০০ অবিবাহিত তরুণ রয়েছে। হরিয়ানার গ্রামগুলোতে বিয়ের আদর্শ বয়স বিবেচনা করা হয় ২০ বছর বয়সকে। আরেকটি জরিপে দেখা যায়, সেখানে ২৫-২৯ বছর বয়সীদের মধ্যে ১৩.৫ ভাগই অবিবাহিত। সূত্র : টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ