• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুরে প্রথম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন

SAM_1909
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে প্রথম আঞ্চলিক কাব ক্যাম্পুরী উদ্বোধন করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর সরকারি কলেজ মাঠে ক্যাম্পুরী আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. ইকবালুর রহিম এমপি। বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল এই জাম্পুরীর আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ক্যাম্পুরী এলাকা বর্ণিল সাজে সাজানো হয়। দিনাজপুর সরকারি কলেজে অতিথিরা পৌঁছার সাথে সাথে তাদের ঘোড়ার গাড়িতে করে ক্যাম্পুরীর মেইন এরিনায় নেয়া হয়। এ সময় কাব স্কাউটরা অতিথিদের স্বাগত জানান। গ্রান্ড ইয়েল দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। ষষ্টক নেতা অতিথিদের গ্রান্ড ইয়েল দিয়ে স্বাগত জানান। অতিথিরা জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন করেন। এ সময় তাদের শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়।
বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের সভাপতি ও দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আলাউদ্দীন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ ইকবালুর রহিম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস’র জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মেজবাহ উদ্দিন ভূঁইয়া, দিনাজপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভাগীয় উপ-পরিচালক ও ক্যাম্পুরী সাংগঠনিক কমিটির সভাপতি মোঃ মহিউদ্দীন আহমেদ তালুকদার, দিনাজপুর অঞ্চলের সম্পাদক মোঃ মশিহুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক কমিশনার মোঃ রফিকুল ইসলাম।
ক্যাম্পুরীতে রংপুর বিভাগের ৮টি জেলার ৫৮টি উপজেলার ১৩৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটরা অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ