আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হরিয়ানা রাজ্যের এক হাসপাতালে বুধবার এক অদ্ভূত কন্যাশিশুর জন্ম হয়েছে।সাত পাউন্ড ওজনের নবজাতকের মাথা, গলা এবং মেরুদণ্ড দুটি। কিন্তু তার শরীর একটি। বুধবার রাজ্যের সনিপাত হাসপাতালে উর্মিলা শর্মা নামের ২৮ বছরের এক প্রসূতি এ শিশুর জন্ম দেন। দুই মাথাওয়ালা শিশুটিকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক এবং তার বেঁচে থাকার বিষয়ে চিকিৎসকদের সন্দেহ রয়েছে।আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বাচ্চা গর্ভে থাকা অবস্থায় তার পক্ষে আলট্রাসনো করা সম্ভব হয়নি। ফলে সে এ অদ্ভূত বাচ্চাটি সম্পর্কে উর্মিলার পক্ষে আগেভাগে জানা সম্ভব হয়নি।
বুধবার সকালে হাসপাতালের চিকিৎসক ড. শিক্ষা মালিকের সহায়তায় শিশুটির জন্ম হয়। তিনি বলেন,‘ শিশুটির পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। আমরা তাদের সাধ্যমত সহায়তা করছি।’