ফেনী: দাগনভূঞা উপজেলায় বোমা বিস্ফোরণে ঝলসে গেছে দুই যুবলীগকর্মীর শরীর। শুক্রবার বিকেলে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- স্থানীয় চন্দ্রপুর গ্রামের আব্দুল মজিবের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও একই ইউনিয়নের আলম (২৫)। এরা দুজনই যুবলীগ কর্মী বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, সত্যপুর গ্রামের যুবলীগকর্মী শহীদ হোসেন রানার বাড়িতে দুপুরে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে উপস্থিত সাইফুল ও আলম আহত হয়। তারা যুবলীগ কর্মী।
প্রসঙ্গত, আগামীকাল শনিবার দাগনভূঞা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনে সহিংসতা ঘটাতে বোমা তৈরি করা হচ্ছিল বলে প্রার্থী ও কর্মীদের ধারণা।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। বাংলামেইল