গাইবান্ধা: ভ্রাম্যমাণ আদালত গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে শনিবার আচরন বিধি লংঘনের অভিযোগে শহরের পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে লাইনে দাড়িয়ে নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালনার দায়ে পূর্ব পাড়া এলাকার এনামুল হককে ৬ মাস ও পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদর উপজেলার পূর্ব কোমরনই গ্রামের আখতারুজ্জামানকে একই অভিযোগে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
এছাড়াও আচরন বিধি লংঘনের দায়ে একই উপজেলার রহিমা বেগম, শহিদুল ইসলাম, এরশাদ আলী, আশেয়া বেগম, হোসেন আল, আবুল কালাম ও সাইফুল ইসলামের এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করেন।