• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সন্তানের নাম রাখার উপর নিষেধাজ্ঞা

saudi-arabসিসি ডেস্ক: নির্দিষ্ট ৫০টি নামের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। ফলে এখন থেকে দেশটিতে বসবাসরত কেউ তাদের সন্তানের এসব নাম রাখতে পারবে না এবং ওইসব নামে কাউকে ডাকাও যাবে না।
শুক্রবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নাম বিষয়ক এই নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারি করেছে। মূলত নিষিদ্ধ ওই নামগুলো সৌদি সংস্কৃতি ও ইসলামবিরোধী হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে কেউ তার সন্তানের নাম লিন্ডা, অ্যালিস, রাম বা বেঞ্জামিন রাখতে পারবে না। এরমধ্যে রাম হিন্দুদের এক অবতারের নাম এবং বাইবেল অনুযায়ী বেঞ্জামিন (আরবিতে বেনইয়ামিন) হলো নবী জ্যাকবের (কোরআনে বর্ণিত ইয়াকুব) ছেলে। সেইসঙ্গে বেঞ্জামিন বা বেনইয়ামিন নামটি বর্তমান ইসরায়েলি প্রধানমন্ত্রীর নাম বেনইয়ামিন (ইংরেজিতে বেঞ্জামিন) নেতানিয়াহু।

নিষেধাজ্ঞার মধ্যে পড়া অনেক নাম বিদেশি বা দেশের জন্য অনুপযুক্ত বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া তালিকায় আরো কিছু নাম আছে যেগুলো সৌদি রাজপরিবারের সঙ্গে সম্বন্ধযুক্ত বলে তা সাধারণের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যেমন : সুমু (রাজরাজড়াদের মর্যাদাসূচক আখ্যাবিশেষ), মালিক (রাজা) এবং মালিকা (রাণী) ইত্যাদি।

ওই তালিকার আরো কিছু নিষিদ্ধ নাম হলো মালাইকা (ফেরেশতা), আব্দুল আতি, আব্দুন নাসের, আব্দুল মুসলেহ, নারিস, ইয়ারা, সীতা, লোল্যান্ড, তিলাজ, বারাহ, আব্দুন নবী, আব্দুর রাসূল, মামলাকা (রাজত্ব), তবারক, নারদিন, মালাইন, অ্যালাইন, ইনার, মালিকতিনা, মায়া, রাধা, বাসমালা, জিব্রাইল, আব্দুল মইন, আবরার, ঈমান, বায়ান, বাসেল, উইরিলাম, নবীয়াহ, আমির, অ্যারাম, নারিজ, রিতাল, ল্যারিন, কিবরিয়া, লরেন ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ