• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কুড়িগ্রামে ভোটকেন্দ্রে হামলা, ৩০০ ব্যালট ছিনতাই

ECকুড়িগ্রাম: জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচনে হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা-ভাঙচুর ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এসব ঘটনায় ওই কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা ভোট বন্ধ ছিল।
এলাকাবাসী অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত আনারস মার্কার সমর্থকেরা ভোটকেন্দ্রে হামলা করেছে। প্রায় ৪০ মিনিট ধরে কেন্দ্রে বিশৃঙ্খলা বিরাজ করে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আখতারুজ্জামান জানিয়েছেন, বেলা ১১টার দিকে একদল লোক হঠাৎ করে ভোটকেন্দ্রে হামলা চালায়। এ সময় তারা ৭ নম্বর বুথ ভাঙচুর করে ও ৩০০ ব্যালট পেপার ছিনিয়ে নেয়।
নিরাপত্তাজনিত কারণে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে স্ট্রাইকিং ফোর্সের সহযোগিতায় এক ঘণ্টা পর আবার ভোটগ্রহণ শুরু হয়।
সদর থানা পুলিশের এসআই আনোয়ার জানান, ঘটনার ৪০ মিনিট পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (ফুলবাড়ী) শেখ বেলায়েত হোসেন নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে ইউএনও বেলায়েত হোসেন জানান, ভোটকেন্দ্র থেকে ছিনতাই হয়ে যাওয়া ১শ’ পাতার একটি ব্যালট বই পার্শ্ববর্তী বাজার থেকে উদ্ধার করা হয়েছে
উৎসঃ   আরটিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ