
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান গাজীউর রহমানের বিরুদ্ধে ঝাড়– মিছিল এবং মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শনিবার চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল, জুলুমবাজি, অত্যাচার নারী নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন দূর্নীতির অভিযোগে এলাকার শত শত নারী-পুরুষ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ঝাড়– মিছিল বের করে বাজার ঘুরে বাসস্ট্যান্ডে মানববন্ধন শেষে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, বীর বাড়াইটারী গ্রামের সিরাজুলের স্ত্রী লাকী বেগম, খামার আন্ধারীঝাড়ের আফজাল হোসেন। ওই এলাকার আছমা ও ছোলেমা বলেন ৪০ দিনের কর্মসূচীতে কাজ দেয়ার কথা বলে তাদের কাছ থেকে ১ হাজার করে টাকা নিলেও ওই চেয়ারম্যান আমাদেরকে কাজ দেয় নাই।