সিসি ডেস্ক: স্বাধীনতার বিরোধী শক্তি যতই সক্রিয় থাকুক, সব বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন। আমরা তার অর্থনৈতিক মুক্তি এনে দেবো। ইনশাল্লাহ, আমরা পারবো! কেউ আমাদের ‘দাবায়ে’ রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
শনিবার বিকেল পাঁচটা ১১ মিনিটে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ‘জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ আয়োজিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিকেল পাঁচটা ১১ মিনিটে শুরু করে ১৮ মিনিট বক্তব্য রাখেন।
শেখ হাসিনা বলেন, অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘বাঙালিদের কেউ দাবায়ে রাখতে পারবে না’। দেখেন, কথাটা কত সত্যি!
তিনি বলেন, কেউ দাবায়ে রাখতে পারেনি; ভবিষ্যতেও পারবে না। উৎসঃ বাংলানিউজ২৪