
সিসি নিউজ: নীলফামারীর অবহেলিত উপজেলা কিশোরগঞ্জ থেকে এই প্রথম কিশোরগঞ্জের মুখপত্র জনগণের বার্তার মোড়ক উন্মোচন আজ শনিবার বিকাল ৩টায় পত্রিকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন্ ঐতিহ্যবাহী মাগুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ আবুবক্কর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় হুইপ ও নীলফামারী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাবুল ও নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাসিক জনগনের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ বাদশাহ আলমগীর, নির্বাহী সম্পাদক মোঃ নাজিম উদ্দিন মাস্টার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটি,এম আনিছুর রহমান আনু, উপস্থিত ছিলেন সাংবাদিক আলম হোসেন, ফরাজ উদ্দিন, এস,এ, শামসুর রহমান প্রমুখ। প্রধান অতিথি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ বাদশাহ আলমগীর, বিশেষ অতিথি রশিদুল ইসলাম কে ফুল দিয়ে বরণ করেন পত্রিকার নির্বাহী সম্পপাদক মোঃ নাজিম উদ্দিন মাষ্টার, জাকির হোসেন বাবুল কে ফুল দিয়ে বরণ করেন জনগণের বার্তার মাগুড়া ব্যুরো চীপ সাংবাদিক কাওছার হামিদ। উক্ত অনুষ্ঠানে জনগনের বার্তার স্টাপ রিপোর্টার আরিফ হোসেন, ফটো সাংবাদিক মিজানুর রহমান, শামিম রেজা, ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ ফরিদ-উজ-জামান, মাগুড়া সংবাদ দাতা মোঃ মেজবাহুজ্জামান। সম্পুর্ন অনুষ্ঠানটি পরিচালনা করেন জনগণের বার্তার সদর প্রতিনিধি আরেফা সরকার বীণা। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলতাব হোসেন, গীতা পাঠ করেন নিত্যা রনজন।